মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত দুই
মুন্সীগঞ্জের দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরতর আহত ব্যক্তি অমিতের (২৮) নাম জানা গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, রাত সাড়ে ১২টায় সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মৃত ছিলেন। অন্য পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। গুরুতর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন