থার্টিফার্স্ট নাইট উদযাপন
ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে- স্বদেশ বাংলা
বন্ধুদের সঙ্গে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বনপাড়া সেন্ট যোশেফস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।






আপনার মতামত লিখুন