প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫

বন্ধুদের সঙ্গে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বনপাড়া সেন্ট যোশেফস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে।

তার বাবা ইকবাল হোসেন বাবু জানান, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনির বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে অনির দাদা শফিউল্লাহ ওরফে শফি ইঞ্জিনিয়ারের বাড়ির তিনতলায় বন্ধুরা মিলে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাতে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে সে নিচে পড়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা