খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পড়াশোনা করেও ব্যবসায় সফল তানজিনা আফরোজ তৃষ্ণা

মো. মাসুদ হোসেন
প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
পড়াশোনা করেও ব্যবসায় সফল তানজিনা আফরোজ তৃষ্ণা

পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই ব্যবসা সামলাচ্ছেন এ সময়ের অনেক নারী। নিজে উপার্জন করে অন্যের উপার্জনেও ভূমিকা রাখছেন তারা। এমনই একজন নারী উদ্যোক্তা তানজিনা আফরোজ তৃষ্ণা। হার্ট অ্যাটাক করে বাবা মারা যাওয়ার পর সংসারের টানাপোড়েনে দিশেহারা হয়ে যায় তার পরিবার। পড়াশোনা ঠিক রেখে অনলাইনে হোম মেইড খাবার বিক্রি করে সংসারের প্রায় সকল দায়িত্ব পালনেও অবদান রাখছেন এই নারী উদ্যোক্তা। তার এগিয়ে যাওয়ার সেই সুন্দর গল্পটি জানাচ্ছেন মো. মাসুদ হোসেন। 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা তানজিনা আফরোজ তৃষ্ণা তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তাই পরিবারের। সকল কিছুতেই দায়িত্ব নিতে হয়ে তাকে। করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে ঘরবন্দি সময়ে বাসায় বসে বেকিং করে নানা রকমের খাবার তৈরি করতেন তৃষ্ণা। পরিবারের লোকজন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের আগ্রহ এবং প্রতিনিয়ত নিজের ভালো করার প্রত্যাশা বেকিং নিয়ে কিছু একটা করতে চেয়েছেন তিনি। ২০২০ সালের এ-ই ঘরবন্দী সময়ে ব্যবসায়ী বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন তার সখের ব্যবসা। তিনি মনে করেন নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে বহুদূর। তেমনি ভাবে একজন শিক্ষার্থীর পরিচয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তার পরিচয় গড়ে তুলেছে নিজের নামের পাশে তৃষ্ণা। চাঁদপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এই ছাত্রী পড়াশোনা চালিয়েও হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। পাঁচ বছরের উদ্যোক্তা জীবনের এ পথচলায় পরিচিত হয়েছেন একজন পিজ্জা আপু হিসেবে। আবার কারো কারো কাছে তিনি পরিচিতি অর্জন করেছেন কেক আপু কিংবা পায়েস আপু নামেও। কুড়িয়েছেন তিনি বিভিন্ন সম্মাননা।

খাবারের উপর প্রায় ৮-১০ টি প্রশিক্ষণ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এ নারী উদ্যোক্তা। প্রতি মাসে আয় করছেন প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। এর মধ্যে ২০২৩ সালে হঠাৎ বাবাকে হারিয়ে পড়ে যান চরম দুঃচিন্তায়। পরবর্তীতে আয়ের একটি অংশ থেকেই নিজের পড়াশোনার খরচ, পরিবারের দৈনন্দিন খরচ সহ ছোট দুই ভাই বোনের পড়ালেখার খরচও চালাতে হচ্ছে তাকে। বাকীটা ব্যায় করেন সামাজিক ও মানবিক কাজে। Afroza’s kitchen নামে ফেসবুক পেইজ থেকে দেয়া হচ্ছে খাবারের সকল আপডেট। তার তৈরি করা কেক, পিজ্জা, বার্গার, স্যান্ডউইচ, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন ভুনা খিচুড়ি, কাচ্চি, হাঁসের মাংস, গরুর মাংসের কালা ভুনা, শাহী ডালা, পায়েস, আচার সহ বাহারি রকমের সুস্বাদু এই খাবার চলে যায় হাজীগঞ্জ উপজেলা সহ চাঁদপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। অর্ডার পাওয়া খাবারগুলো প্রায় রাত জেগে জেগে তৈরি করতে হয়ে তাকে। খাবার তৈরি ও বিক্রির পাশাপাশি তিনি শুরু করেন অর্গানিক হেয়ার অয়েল এর ব্যবসাও। ৫০ টিরও বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি করা এ তেল এর রয়েছে বিশেষগুণ। চুল পড়া রোধ, চুলের পুষ্টি যোগানো, চুলের ডিপ কন্ডিশনিং, নতুন চুল গজাতে সাহায্য, হেয়ার ফলিকল মেরামত, খুশকি দূর, চুলের গোড়া মজবুত, চুলের অকালপাকা রোধ, চুলের আগাফাটা রোধ সহ চুলের সকল সমস্যার সমাধান করে এই অর্গানিক হেয়ার অয়েলটি।

মায়ের ব্যাপক উৎসাহ আরও অনুপ্রেরণায় সফল হওয়া নারী উদ্যোক্তা তানজিনা আফরোজ তৃষ্ণা বলেন, এ পর্যন্ত আমি মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। তবে শুরুতে অনেকে হাসাহাসি করলেও আজ তারা আমার অবস্থান দেখে নিজেরাই আমার প্রশংসা করছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খাবারের অনেক অনেক রিভিউ রয়েছে এবং আমি যেসব জায়গায় ডেলিভারি দিতে পারি না তারা দূর থেকে এসে আমার খাবার নিয়ে যাচ্ছে। এখন আমার বেশিরভাগ কাস্টমার-ই রিপিট কাস্টমার। তিনি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল ও প্রতিষ্ঠিত করার জন্য এই বিজনেসটা শুরু করেছি। কিন্তু এখন বাবা মারা যাওয়ার পরে এটা আমার প্রয়োজন হয়ে দাঁড়ায়। এই বিজনেসটা দিয়েই আমি আমার পরিবারের পাশে দাঁড়াই। এক প্রশ্নের জবাবে তৃষ্ণা বলেন, এ ব্যবসায় তেমন কোনো বড় বাধা পড়েনি, কিন্তু আশেপাশের কিছু মানুষ হাসি-ঠাট্টা করত। মুন্সিবাড়ির মেয়ে খাবার বিক্রি করে, আবার নিজে মানুষের বাসায় গিয়ে খাবার দিয়ে আসে। এমনকি মেলায় গিয়েও খাবার বিক্রি করে এসব বাধাই এসেছিল। তাদের এসব কথা আমলে না নিয়ে আমি আমার বিজনেস নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। চাকরি আমার কখনোই পছন্দ ছিল না। আমি নিজে প্রতিষ্ঠান দিব আর নিজের সেই প্রতিষ্ঠানে আমি কাজ করব। সরকারি প্রশিক্ষণ এবং সরকার থেকে ক্ষুদ্র ঋণ পেলে কষ্টে গড়া আমার এই প্রতিষ্ঠানটি আরো সামনে এগিয়ে নিতে পারবো বলে আমি আশাবাদী। এতে দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ।

লেখকঃ সমাজকর্মী ও ফিচার লেখক, চাঁদপুর।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি