খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুর উইমেন চেম্বারের আয়োজনে

‘নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আশিক বিন রহিম
প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ
‘নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের আয়োজনে ‘নারী উদ্যোগক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট (বুধবার ) বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) আরিফুজ্জামান, সোনালী ব্যাংকের ডিজিএম সঞ্জয় কুমার রায়, ব্যাংকার্স ক্লাবস সাধারণ সম্পাদক কাজী কাউছার আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিউটি দাশ, পূবালী ব্যাংক নতুন বাজার শাখার প্রিন্সিপাল অফিসার রাসেল আহমেদ, চাঁদপুর ওয়ান ব্যাংকের পরিচালক মহসীন খান, চাঁদপুর কৃষি ব্যাংকের পরিচালক মাসুদ রেজা, ব্রাক ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসাইন, ব্যাংকার্স ক্লাবের সদস্য ইউসুফ আলী খান এবং ব্যাবসায়ী ও সমাজকর্মী ফয়সাল আহমেদ বাহার।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকগুলো থেকে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে লোন সহায়তা দিয়ে থাকে। সেটি চার দেয়ালের মধ্যে বন্দি না রেখে উদ্যোক্তাদের জানাতে হবে। লোন দেওয়ার পর তাদের ব্যবসার খোঁজ খবর রাখতে বেন। তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে হবে। তারা যদি কোন সমস্যায় পড়ে তাহলে পরামর্শ দিয়ে অথবা অন্য কোন ভাবে সহযোগিতা করতে হবে। এতে করে আপনার গ্রাহক ভালো থাকবে। আর গ্রাহকরা ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। বিভিন্ন অনুষ্ঠানে উদ্যোক্তাদের ডেকে তাদের সাফল্যের গল্প শুনবেন। এতে করে তারা অনুমানিত হবে এবং নতুনরা তাদের কাছ থেকে শিখতে পারবে।

তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি নিজের পরিবারের কারো কাছ থেকে টাকা ধার নেন, তাহলে সেও চিন্তা করবে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন কি না। ব্যাংক যেহেতু অন্যের টাকা আপনাকে ব্যবসা করার জন্য দিবে, সেহেতু অবশ্যই আপনার সম্পর্কে তার জানতে হবে। এজন্য যখন থেকে আপনার ব্যবসা করার চিন্তা হবে এবং ব্যাংক থেকে সহায়তা নেওয়া ইচ্ছে জাগবে, তাহলে প্রথমেই আপনাকে ব্যাংকে একটি একাউন্ট খুলতে হবে। ব্যবসার থেকে কিছু আয় হলে সেটি ব্যাংকে রাখবেন, প্রয়োজন আবার তুলবেন। এতে করে ব্যাংকের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। বাকি যেই নিয়ম কানুন রয়েছে সেটি আপনারা জেনে নিবেন। ব্যাংক থেকে যে প্রশিক্ষণ দেয়া হয় সেখানে আপনারা অংশগ্রহণ করবেন।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক ফেরদৌসী বেগমের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মণ, পরিচালক আফরোজ জাহান আখন, পরিচালক রোটারিয়ান ডা. রাশেদা আক্তার। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, সবাই মিলে স্মার্ট শপ -এর সত্বাধিকারী তানিয়া ইসলাম, স্বাদ বাংলার সত্বাধিকারী অনিকা তাবাসসুম তুস্মি এবং নারী উদ্যোগক্তা প্রিয়াঙ্কা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি