খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ‘শিক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ‘শিক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ইসলামিক ফাউণ্ডেশন প্রধান কার্যালয়ে Training in Education Management System (EMS) of Mosque based Child and Mass Literacy Program অনুষ্ঠিত।

ইসলামিক ফাউণ্ডেশনের অন্যতম বৃহৎ প্রকল্প মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের যাবতীয় কার্যক্রম বিশেষত মাঠ পর্যায়ের মনিটরিং কার্যক্রম আধুনিক, নির্ভূল এবং বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ডিজিটাল অ্যাপ mbe.gob.bd তৈরি করা হয়েছে। অ্যাপের পরিচিত এবং ব্যবহারের কৌশল শেখানোর জন্যে গতকাল ৩১ অক্টোবর ২৪ তারিখে ইসলামিক ফাউণ্ডেশন প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে দিনব্যাপী Training in Education Management System (EMS) of Mosque based Child and Mass Literacy Program অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অ্যাপটি তৈরি করেছে প্রখ্যাত আইটি প্রতিষ্ঠান SIMEC system Ltd.

ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ( যুগ্ম সচিব) এ.এস.এম. শফিউল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের পরিচালক ( উপসচিব) মোঃ আব্দুস সবুর, ইসলামিক ফাউণ্ডেশনের সচিব ( উপ সচিব) মোহাম্মদ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ, যাকাত বিভাগের পরিচালক ড. হারুনুর রশিদ, আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা অজিত কুমার, প্রশিক্ষণার্থীদের পক্ষে মোহাম্মদ মোরছাল এবং সায়ীদ আহমাদ খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনেক শ্রমে, ঘামে সুন্দর, সমৃদ্ধ একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যাতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল তথ্য সুনিপুণভাবে সংরক্ষিত থাকবে। এছাড়া প্রতিবছর অ্যাপ তৈরির যে প্রতিযোগিতা হয়, সে প্রতিযগিতায় অংশগ্রহণ করলে এই অ্যাপ পুরস্কারের জন্যে বিবেচিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন; আগামীতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পেও একরকম একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেয়া হবে। সভায় বক্তাগণ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি