খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আগামী বছর কমছে হজের খরচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
আগামী বছর কমছে হজের খরচ

এবার হজের খরচ কমছে। দুদিনের মধ্যে তা ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। আমার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজের প্যাকেজ নিয়ে কাজ করছি।

সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে তাতে বাংলাদেশর মানুষ যেন সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিনরাত। আমি নিজে হজ করেছি কয়েকবার আমার অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি কীভাবে করলে খরচ কম হবে। ডলারের দাম বাড়ার কারণে রিয়ালের দাম বেড়েছে। এজন্য সমস্য হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা মদিনা সফর করেছি, সেই দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে এসে বাংলাদেশ বিমানের সাথে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বসেছি, এনবিআরের সাথে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজের প্যাকেজ নির্ধারণ করেছি। মক্কা থেকে একটি কাছের প্যাকেজ আরেকটি ২ দশমিক ৫ কিলোমিটার দূরে। যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও ১ কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাআল্লাহ আমি নিজেও হজে উপস্থিত থাকবো। হাজিদের কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, তা সিন্দুকের তালা নেই, খালি সিন্দুক। দেশে ৫ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু মসজিদের কাজ সমাপ্ত হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান রয়েছে। আপনাদের আমি জানিয়ে দিতে চাই এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিত হচ্ছে। সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল কোনো কারণে তারা তা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদ থেকে ছাদে থেকে পানি পড়তেছে। আমি নিজে কয়েকদিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করছি বৃষ্টির সময় দেখি ছাদ দিয়ে পানি পড়ছে। আমি তদন্ত কমিটি করে দিয়েছি যারা এ অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে যেই ব্যক্তি হোক। এখন যে মডেল মসজিদ গুলোর কাজ চলছে সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন। আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

খালিদ হোসেন বলেন, আমি দিনাজপুর জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের উপদেষ্টদের সাথে আলোচনা করব। যেমন হিলির বিভিন্ন সমস্যা নিয়ে দৃষ্টি দিয়েছি আর অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে। আগামী নির্বাচন জিতে যারা ক্ষমতায় আসবেন, তারা সময় পেলে সমস্যাগুলোর সমাধান করবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি