খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বন্ধের দিনেই গ্রেফতারের পর জামিন পেলেন মামলার এক নাম্বার আসামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ
বন্ধের দিনেই গ্রেফতারের পর জামিন পেলেন মামলার এক নাম্বার আসামী
শুক্রবার (২৫ অক্টোবর) সকা‌লে গোপন সংবা‌দের ভিত্তিতে কালিহাতী পৌরসভার সিলিমপুর মধ‌্যপাড়া এলাকার শ্বশুরবা‌ড়ি থে‌কে আওয়াম‌ী লী‌গের সা‌বেক এম‌পি মোহাম্মদ হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীর পিএস শান্ত ইসলাম‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এরপর তা‌কে আওয়ামী লীগ সরকারের পত‌নের পর ৫ আগস্ট বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আনন্দ মি‌ছি‌লে হামলা মামলার এক নম্বর আসামি হি‌সে‌বে পু‌লিশ টাঙ্গাইল আদাল‌তে প্রেরণ ক‌রে। আদালত বন্ধ থাকলেও এদিন বিকে‌লেই সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট ম‌নিরুল ইসলা‌মের আদাল‌তে তোলা হলে তার জামিন মঞ্জুর ক‌রা হয়।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সম‌য়ে সা‌বেক এম‌পি হাছান ইমাম খান ওরফে সোহেল হাজারীর হ‌য়ে বি‌ভিন্ন অপরা‌ধের সঙ্গে যুক্ত ছিলেন শান্ত। আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও ক‌্যাডার হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার বিরু‌দ্ধে কালিহাতী উপজেলায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব, বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। ‌বি‌ভিন্ন ঘটনায় তার বি‌রু‌দ্ধে ক‌য়েক‌টি মামলাও র‌য়েছে।

এর আগে গত ১৮ আগস্ট শান্ত ইসলাম‌কে প্রধান আসামি ক‌রে কা‌লিহাতী থানায় মামলা দায়ের ক‌রেন হামলায় আহত শিক্ষার্থী মে‌হেরাব ইসলাম তা‌রে‌কের বাবা ম‌মিনুল ইসলাম।

সম্প্রতি এই মামলার আরও ক‌য়েকজন‌ আসামিকে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে প্রেরণ করা হ‌লেও তা‌দের জা‌মিন বা‌তিল হ‌য়ে‌ছিল। আর মামলার প্রধান আসামি ও কয়েকটি মামলার আসামি হওয়া স‌ত্ত্বেও তার জা‌মিন হওয়ার ঘটনায় হতবাক মামলার বাদী।

এ বিষয়ে টাঙ্গাইল কো‌র্টের উপ-প‌রিদর্শক (এসআই) খ‌লিলুর রহমান ব‌লেন, থানা পুলিশ আসামি শান্ত‌কে আদাল‌তে প্রেরণ ক‌রে‌। ব‌ন্ধের দিন একজন বিচারক থা‌কেন। প‌রে সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট ম‌নিরুল ইসলা‌মের আদাল‌তে তোলা হয়। আমি ও রাষ্ট্রপক্ষ থে‌কে আদাল‌তে তার জা‌মি‌নের বি‌রোধি‌তা করেছিলাম। জা‌মিন দেওয়ার বিষয়‌টি আদালতের বিচার‌কের।

কা‌লিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মোহাম্মদ কামরুল ফারুক ব‌লেন, শান্ত‌কে তার শ্বশুরবা‌ড়ি থে‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। ৫ আগস্ট বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আনন্দ মি‌ছি‌লে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হ‌য়ে‌ছিল। এই মামলায় তি‌নি প্রধান আসামি। এ ছাড়া তার বিরু‌দ্ধে ক‌য়েকটি মামলা র‌য়ে‌ছে, তবে সেগু‌লো‌তে তি‌নি জা‌মি‌নে আছেন।

তি‌নি আরও ব‌লেন, একই মামলায় আরও ক‌য়েকজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হ‌য়ে‌ছিল। জানাম‌তে সেদিন তা‌দের জা‌মিন হয়‌নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি