খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিপিএলে কে কোন দলে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ
বিপিএলে কে কোন দলে?

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে হয়ে গেল বিপিএল প্লেয়ার ড্রাফট। পুরো অনুষ্ঠানে ছিল বিষ্ময়। দেশের তারকা খেলোয়াড় রিশাদ হোসেন দল পাননি অনেকটা সময়। বিপিএলের ডামাডোল বাজতে শুরু করেছে এরইমাঝে। এবারের আসর শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। আর আজকের প্লেয়ারদের দলবদলের পর্ব দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। 

সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো অনেকে দীর্ঘদিন পর এসেও বিপিএলে খেলার মতো সুযোগ পাচ্ছেন। ফরচুন বরিশালে জাতীয় দলের চার অধিনায়কের দেখা মিলবে। সেইসঙ্গে জাতীয় দলের একাধিক মুখ আর শক্তিশালী বিদেশী দলে টেনেছে তামিম ইকবালরা। নতুন করে বিপিএলে আসা দুর্বার রাজশাহী খুব বড় কোনো চমক দেখাতে পারেনি। কিছুটা চমক আছে ঢাকায়। লিটন দাস আর সাইম আইয়ুব আছে তাদের দলে।

আবার ড্রাফটের আগে একের পর এক চমক দেখানো চিটাগাং কিংস ভক্তদের কিছুটা হতাশ করেছে ড্রাফটে এসে। কোনো বড় নামের পেছনে যায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটে গিয়েছেন মাশরাফি মর্তুজা, আরাফাত সানি আর আল-আমিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। খুলনা নজরে রেখেছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলের দিকে।

একনজরে ড্রাফট থেকে এবারের খেলোয়াড়দের দলবদল

ফরচুন বরিশাল

দেশি: মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম

বিদেশি: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

ড্রাফটের আগে: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী।

দুর্বার রাজশাহী

দেশি: তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন

ড্রাফটের আগে: এনামুল হক বিজয়,

ঢাকা ক্যাপিটাল

দেশি: লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন

বিদেশি: সাইম আইয়ুব, আমির হামজা

ড্রাফটের আগে: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি

চিটাগাং কিংস

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

ড্রাফটের আগে: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

রংপুর রাইডার্স

দেশি: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান

বিদেশি: আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার

ড্রাফটের আগে: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ।

সিলেট স্টাইকার্স

দেশি: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম

বিদেশি: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি

ড্রাফটের আগে: তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং।

খুলনা টাইগার্স

দেশি: হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান

বিদেশি: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি

ড্রাফটের আগে: নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি