খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা পূরণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা পূরণ করবে সরকার

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তার নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার গঠিত হয়েছে। এটি বাংলাদেশের একটি দ্বিতীয় বিপ্লব এবং তার সরকার সাধারণ শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা পূরণ করবে।

তিনি বলেন, রাষ্ট্রের সব যন্ত্র পুরোপুরি কার্যকর এবং দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শুক্রবার টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুইজনের মধ্যে হিন্দুসহ বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে।

প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদিকে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। সত্যিকার অর্থে কী ঘটেছে সেটি দেখতে বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন।”

“টেলিআলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতীয় নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। যা গতকাল দেশটিতে উদযাপিত হয়েছে।”

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন।”

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০৬ সালের নোবেলজয়ীর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি আরও বলেছেন প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বইয়ে আনবে।”

অপরদিকে “ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ।”

অন্যদিকে ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, “এটি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে রিপোর্ট করতে বলেছেন।”

“প্রধান উপদেষ্টা আরও বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং সারাদেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।”

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসকে আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় ‘ভয়েস অব সাউথ গ্লোবাল’ ভার্চুয়াল সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি