খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চেয়ারম্যান দেশে নেই, অনুপস্থিত অনেকেই

আতঙ্কে অস্থির বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
আতঙ্কে অস্থির বিএসইসি

সিভিল এভিয়েশনের সূত্রমতে, গত ৩ আগস্ট দেশ ছেড়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ আন্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। নেই আরও অনেকেই। ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যলয়ে। প্রধান প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা।

বুধবার (০৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসির কার্যালয়ে গিয়ে এমনটাই দেখা গিয়েছে। গতকালের মতো এদিনও উপস্থিত ছিলেন না বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সাথে উপস্থিত নেই তারই ঘনিষ্টদের একজন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন না কমিশনার মো. মহসিন চৌধুরীও।

সদ্য ক্ষমতা থেকে বিতারিত আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন শিবলী রুবাইয়াত জনরোষের ভয়ে অফিস করছেন না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এছাড়াও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সাথে জুলাইয়ের শেষের দিকে কানাডা গেছেন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। আজ রাতে ফিরে এসে আগামীকাল তিনি অফিস করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি তাঁর সরকারি সফর বলে জানা গেছে। অন্য কমিশনার মো. মহসিন চৌধুরী কেন দুইদিন ধরে অফিস করছেন না তা জানা যায়নি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল সচিবালয়সহ সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মচারীরা সারা দিন আতঙ্কের মধ্যে ছিলেন। বিশেষ করে বিভিন্ন সরকারি অফিসে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল অধ্যাপক শিবলী রুবাইয়াত কে খুঁজতে এসে বিএসইসির সামনে অবস্থান নেন পুঁজিবাজারের কিছু বিক্ষিপ্ত বিনিয়োগকারী। এর ফলে আরও আতঙ্ক ছড়িয়ে পরে কমিশন ভবনে। যার ফলে হামলার ভয়ে বাড়ানো হয় নিরাপত্তা।

জানা গেছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কানাডা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। গত রোববার কমিশন সভা থাকলেও সেটি স্থগিত করা হয়। এর মধ্যে গত সোমবার দেশব্যাপী কারফিউ জারি করার কারণে পুঁজিবাজারে লেনদেন ও বিএসইসির দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। একদিন বিরতির পর গতকাল থেকে পুরনায় অফিস খোলার পর সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হয়েছেন। চেয়ারম্যান ও অধিকাংশ কমিশনার অনুপস্থিত থাকায় এদিন বিএসইসিতে কর্মকর্তা-কর্মচারীরা অনেকটাই অলস সময় কাটিয়েছেন। তাছাড়া হামলা হতে পারে এমন আতঙ্কের কারণে দুপুরের দিকে কেউ কেউ অফিস থেকে বেরিয়ে যান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি