জাতীয় ঐক্যের ডাক বিএনপির
এবার সরকার পতনের এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক দিল বিএনপি।
শুক্রবার (২৬ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঐক্যের ডাক দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, সময় ও যোগাযোগে প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে।
শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার সইসহ যৌথ বিবৃতি প্রদান করা হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে।






আপনার মতামত লিখুন