খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের মানুষ তাঁবেদার রাষ্ট্র চায় নাঃ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
দেশের মানুষ তাঁবেদার রাষ্ট্র চায় নাঃ তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ দুটি বিষয়ে সম্পূর্ণ একমত– এক, বাংলাদেশকে ভবিষ্যতে আর কেউ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। দুই, গণতন্ত্রবিরোধী পলাতক শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

শনিবার (১০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। ত্রিপিটক পাঠ করে অনুষ্ঠান শুরু করা হয়। ত্রিপিটক পাঠ করেন এম ইন্দ্র বংশ ভিক্ষু, ভদন্ত সুধর্ম ভিক্ষু, ভদন্ত সমৈত্রী রতন ভিক্ষু ও আনন্দ প্রিয় শ্রমন।

তারেক রহমান বলেন, এই দুই বিষয়ে জনগণ আর কোনো আপস মানতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটি উপলব্ধি করি। বিএনপিসহ দেশের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত।
তিনি আরও বলেন, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে এবং যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ ও সরকার কোনোভাবেই গুম, খুন ও অপহরণ, দুর্নীতি, টাকা প্রচার, আয়নাঘরের প্রতিষ্ঠাতাদের পলাতক-পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি শুরু থেকে জনগণের অভিপ্রায় এবং রাজনৈতিক দল হিসেবে অবস্থান অন্তর্বর্তী সরকারকে জানিয়ে এসেছে, জানিয়ে যাচ্ছে। কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ জনসম্মুখে এবং সরকারের কাছে সুস্পষ্ট মতামত তুলে ধরেছে।

ফ্যাসিবাদী শাসনের পতনের পর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের দুষ্কর্মগুলো প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার ও আলোচনায় রাখা দরকার। গত ১৫ বছর যা হয়েছে এবং জুলাইয়ে যা হয়েছে তা গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত আলোচনা রাখা দরকার। এগুলো আলোচনা রাখতে পারলে একদিকে যেমন কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে। তেমনি ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও বিরোধ উসকে দিতে সক্ষম হবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ শাসনামলে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে তাদের ফ্যাসিবাদী শাসনের লুটপাট থেকে জনগণের দৃষ্টিতে অন্যদিকে রাখতে চেয়েছিল। তাদের অপশাসনকে টিকিয়ে রাখতে ধর্মীয় সংখ্যালঘুদের গুঁটি হিসেবে ব্যবহার করেছিল। সেই সময় গুম, খুনের ভয়ে এসব বিষয়ে কেউ কথা বলতে সাহস পায়নি। পলাতক স্বৈরশাসক কি কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি করত তা বর্তমানে গণতন্ত্রের জন্য একটি অনুসন্ধানী সাংবাদিকতার বিষয় হতে পারে বলে আমি মনে করি।

জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা সুযোগ ফেলে ফ্যাসিবাদী শাসনামলের দেশের বিভিন্ন জায়গার ঘটে যাওয়া ধর্মীয় সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং উপাসনালয়ে হামলার নেপথ্যের কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধি, সর্বধর্মীয় একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারেক রহমান।

কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

তারেক রহমান আরও বলেন, তবে কেউ যেন আপনার-আমার আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণের দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ…. এই ঘরে যে মানুষগুলো আমরা উপস্থিত আছি, এই ঘরের বাইরে সারা দেশের বিভিন্ন স্থানে আমরা যে যেখানেই আছি না কেন, যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে… আপনাদের সকলের কাছে আমি আজ সেই আহ্বান জানাই।

সরকারকে বিএনপি সফল দেখতে চায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি অন্তবর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে এখানে একটি কথা রয়ে গেছে। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের সামনে যাতে স্বচ্ছ ধারণা থাকে এই কারণে বিএনপি প্রথম থেকে এ সরকারের কাছে তাদের একটি কর্মপরিকল্পনা-পথনকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে এসেছে, জানিয়ে আসছে।

বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও সুভাষ চন্দ্রা চাকমার সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি