খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দূর্নীতি দমনে নারীর ভূমিকা

অ্যাডভোকেট জেসমিন সুলতানা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ
দূর্নীতি দমনে নারীর ভূমিকা

নারী ” কবিতায়  জাতীয় কাজী নজরুল ইসলাম লিখেছেন
“বিশ্বে যা কিছু  মহানসৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।”

পরের লাইনেই তিনি লিখেছেন

“বিশ্বে যা কিছু এল পাপ- তাপ বেদনা অশ্রু বারি।
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক  তার নারী।”

নারী বিশ্ব সাজাতে যেমন পারে, আবার নরক কুন্ড বানাতেও পারে।

তিনরূপে নারী পৃথিবীতে জ্বাজ্জল্যমান। নারী কন্যা,নারী জায়া,নারী জননী।
নারীর শ্বাশত চিরন্তন রূপ, যা অবিচ্ছেদ্য ও অতুলনীয়।

বাংলাদেশের পবিত্র সংবিধান নারী পুরুষের সমান অধিকার সম মর্যাদা দিয়েছে।  নারী অধিকার,নারী নেতৃত্ব,পারিবারিক, সামাজিকও রাষ্ট্রীয় মর্যাদা  লাভ,অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নারীর সময়ের দাবী।

নারীর ক্ষমতায়নে মাইল ফলক সৃষ্টি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।এ ক্ষমতা আমাদের প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে ভাল কাজে।।  নীতি থেকেই দূর্নীতি।সে নীতিতে নারী সমাজকে দূর্নীতি মুক্ত হতে হবো , এ নীতি আত্মস্হ করতে হবে তাহলেই আমরা পেতে পারি দূনীতিমুক্ত পরিবার,দূর্নীতি মুক্ত সমাজ ও দূর্নীতি মুক্ত দেশ।

একজন দূর্নীতিবাজের জন্ম ও  মায়ের পেটে পিতার ঔরসে হয়।সে  জন্মগত ভাবেই দূর্নীতিবাজ হয়ে জন্মায়না।তার পারিপার্শ্বিকতা, সামাজিক আচরন,অতিলোভ,উচ্চাকাঙ্খা,অসুস্হপ্রতিযোগিতা তাকে দূর্নীতিবাজ  করে তুলে।

দূর্নীতির মূল কোথা থেকে বা এর গোড়াপত্তন কোথা থেকে হয়েছে তা নির্ভুল গবেষণার  বিষয়। কখন, কোথা  থেকে তার জন্ম কেউ জানেনা, তবে  বিশ্বের বিভিন্নদেশ আজ দূর্নীতিতে আকন্ঠ  নিমজ্জিত,আমাদের দেশ প্রতিযোগিতায় পিছাবে কেন?
বিদ্যার্জনের জন্য,অর্থনৈতিক  উন্নয়নের জন্য আমাদের হাদিসে যেমন সদূর চীন থেকে  জ্ঞানার্জনের কথা আছে আবার বর্জনের কথাও আছে।

আমাদের দেশের মেধাবী,অ -মেধাবী সবাই  দেশ বিদেশ থেকে  বেশীর ভাগ ই অর্জনকরে এসেছেন কিভাবে উন্নয়নের  মহাসোপানে  গতিমান দেশটিকে শেষ করা যায় দূর্বৃত্তায়নের মাধ্যমে।

এই দূর্নীতিবাজ রা শুধু তাদের পরিবারকেই কলুষিত  করছেনা, ক্ষতি করছে দেশ জাতি তথা সাধারনের। তাদের  সন্তানেরাও জন্ম গত, মজ্জাগত  ভাবেই দূর্নীতিবাজ  হিসেবে গড়ে উঠে এবং দ্বিগুন উৎসাহে ঐ পাপাচারেই লিপ্ত হয়।।

আচ্ছা হলফ করে বলুন তো, আমি আপনি, আমার আপনার দাদার বাবা আমাদের  প্রপিতামহের নাম জানি কিনা?

আপনার পূর্বপুরুষের দূর্নীতির  মাধ্যমে অর্জনকরা সম্পদ ভাগ ও ভোগ করছেন,বিক্রিকরে বিদেশে  পাড়ি  জমাচ্ছেন অথচ তার জন্ম মৃত্যু দিনে তার  স্মরন করা দূরের কথা  তার নামটি পর্যন্ত  আপনি বা আপনার উত্তরসূরী অবহিত হচ্ছেনা তাহলে কেন অবৈধভাবে  আপনি সম্পদের পাহাড় গড়বেন? কারজন্য, কিসের জন্য?

দেশের এ দুঃসহ সময়ে দূর্নীতি  নামক মহামারী থেকে মুক্তি পেতে নারী সমাজ অগ্রনী ভূমিকা পালন করতে পারে।
নারীরা সত্যিকার অর্থে নিজে কর্মক্ষেত্রে,পরিবারে,সামাজিক কার্যক্রমে,রাষ্ট্রীয় পদ পদবীর অপব্যবহার না করে, নির্লোভী  হয়ে  সমাজের বুকে মাথা উঁচু  করে অতি সহজেই দাঁড়াতে পারে।
দামী গাড়ী,দামী বাড়ি,বিদেশবাড়ি বানানো, দেশ বিদেশী ব্যাংক ব্যালেন্সে কোন গৌরব  ও সন্মান নেই।।

সন্মান,যশ,খ্যাতি এমন জিনিস একবার চলেগেলে আর ফেরত আসেনা।
গৌরব ও সন্মান  আছে  সামাজিক মর্যাদা রক্ষার্থে  যতটুকু  প্রয়োজন তাতেই  মধ্যেই সীমাবদ্ধ  থাকার মাঝে।

অর্থনৈতিক  স্বচ্ছলতা সীমাহীন,আপনি অসীম ক্ষমতাধর,  আপনি ক্ষমতার অপব্যবহার করছেন,মানুষকে হামকী ধামকি দিচ্ছেন,  আপনাকে সমনাসামনি হয়ত  কষ্টে সালাম টুকু দিতে বাধ্য হয়, পিছনে সে অসৎ, অনৈতিক চরিত্রের  ভেবে মনের অগোচরেই  আপনাকে ঘৃনা করছে,আপনার বিষেধাগার করছে।

প্রতিটি পরিবারে নারী নিজে,মা,বোন সত্রী,কন্যা,  ভাগ্নী,শ্যালিকা,শালাবউ গার্লফ্রেন্ড  সবাই সচেতন হোন। নারীরাই শুধুই  মাত্র সম্মিলিত   ভাবে দূর্নীতি  প্রতিরোধে প্রতিজ্ঞা বদ্ব হয়ে এ বিষফোড়ার মূল উৎপাটন করতে পারে।।

জানা প্রয়োজন চুরি,জালিয়াতি, ঘুষ বানিজ্য করে পুরুষ  নারী কেউ রক্ষা পায়না।আজ অবধি দূর্নীতি দমন কার্যালয়ে ১১৮ জন নারীর বিরুদ্ধে  মামলা হয়েছে,বিগত দশ বছরে ২৯ জন দূর্নীতিবাজ  নারীর শাস্তি হয়েছে ২৫ জনের দুবছর তিনবছর মেয়াদে,বাকীদের স্বল্প মেয়াদে।

আমি মনে করি দূর্নীতিবাজদের শাস্তি আরো বাড়ানো উচিৎ।দুবছর আর তিনবছর মেয়াদের শাস্তি কোন বিষয় ই না। যেখানে অনেক আমল যোগ্য মামলায় শাস্তি যাবৎজীবন সেখানে  রাঘব বোয়ালদের দূর্নীতির মামলায় শাস্তি  এতো কম হলে কেউ ভয় পাবেনা।

দূর্নীতি দমন কমিশনের নাম শুনলেই  নড়েচড়ে বসতে হবে। সাথে প্রয়োজন অভিজ্ঞতা  সম্পন্ন,সৎ,মেধাবী আইনজীবীদের  টিম। মাসে একবার হলেও সবাই দূর্নীতি দমন কার্যালয়ে  বসবে সমস্ত মামলার অগ্রগতি জানবে এবং জানাবে।

নারী নিজে ঘুষ গ্রহন করবেনা,দূর্নীতির সাথে জড়াবেনা,মাননীয় প্রধানমন্ত্রী  নারীর ক্ষমতায়ন করেছেন দূর্নীতিবাজ  হওয়ার জন্য নয়,নারী নেত্রী  বানিয়েছেন পদ বানিজ্যের জন্য, টেন্ডারবাজী,বদলীবানিজ্যের জন্য নয়।
স্বামীর অস্বাভাবিক  টাকা ঘরে এলে লুকিয়ে আলমিরা,তোষকের নিচে না রেখে টাকার উৎস সম্পর্কে  জানুন,তাকে অসহযোগিতা করুন,নির্বৃত্ত করুন।

আপনার  নামে একাউন্ট খুলতে চাইলে অবশ্যই কেন খোলা হচ্ছে যাচাই করুন,চেকে দস্তখত  করার আগে পরে পরখ করে নিন ।
আপনার নামে কেন এতো ফ্লাট হচ্ছে,দালান হচ্ছে,রিসোর্ট হচ্ছে  টাকার উৎস কোথায় জানুন আপনি  এর দায় কোন ভাবেই এড়াতে পারেন না।

চুরি, ঘুষ,দালালী, অবৈধভাবে  উপার্জিত টাকার সুবিধা ভোগী আপনি,শাস্তি তো ভোগ করতেই হবে।
আপনার কতশত ভড়ি স্বর্নালংকার  প্রয়োজন? কবরে কিন্তু সাদা কাপড় টি ছাড়া কিছুই  যাবেনা।  আপনার অর্থ সম্পদ ই আপনার  সন্তানদের কাল হয়ে দাঁড়াবে।আপনার মৃত্যুর পর সম্পদের  ভাগাভাগি  থেকে মারামারি খুনাখুনি  হতে পারি।
জননী, আপনার এক টাকা  আয়ের  যোগ্যতা  নেই,আপনার নামে ১৭৫ কোটি টাকা  সন্তান কেন রেখেছেন  ভেবেছেন?
সত্রী,  সন্তানরা আয়ের উৎস নেই,কোনকাজ করেননা  শতকোটি টাকার ব্যাংকব্যালেন্স, কত রঙ্গের ঢংয়ের  গাড়ী, ,হোটেল,মোটেল বিনোদন কেন্দ্র  আপনার নামে  কেন ভেবেছেন কখনো ।
সজাগ ও সচেতন হোন।পাপ বাপকেও ছাড়েনা।

আসুন  আমরা নারী রা সুনীতিতে থেকে দূর্নীতিকে না বলি,প্রতিরোধ করি,প্রতিবাদ করি।  জয় হোক কন্যা,জায়া,জননীর।।

লেখকঃ অ্যাডভোকেট জেসমিন সুলতানা
সাবেক  সহ -সভাপতি,
সুপ্রীম  কোর্ট বার এসোসিয়েশন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি