খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট জেসমিন সুলতানা

অ্যাডভোকেট জেসমিন সুলতানা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ সভাপতি। এবার তিনি সংরক্ষিত মহিলা আসনে (চাঁদপুর-লক্ষ্মীপুর) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত  আন্দোলনগুলোতে বিএনপি-জামায়াতের অত্যাচার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনজীবীদের সংগঠিত  করে প্রতিরোধ-প্রতিবাদ চালিয়ে গেছি। ওয়ান ইলেভেনের সময় এডভোকেট ইউসুফ হেসেন হুমায়ুনের সঙ্গে বিভিন্ন মামলায় অংশ গ্রহণ করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে উপযুক্ত মনে করবেন, তাকেই মনোনয়ন  দিবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনীত করলে আমি আইন প্রণয়ন, আইনের প্রয়োগ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাবো। সব  সময় আদালতে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে  বিনামূল্য আইনসহায়তা  প্রদান করছি, আগামীতেও করবো।

বলিষ্ঠ কর্মী হিসাবে ২০৪১ মিশন ও ভিশন  বাস্তবায়নে কথা নয় কাজ  দিয়ে প্রমাণ করবো।

অ্যাডভোকেট জেসমিন সুলতানা ১৯৯৪ সনে কক্সবাজার  জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৯৮ সনে যুগ্ম সম্পাদক হন। ২০০০ সালে ঢাকায় চলে আসেন। আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রীম  কোর্ট শাখার সহ সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সন থেকে  বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। ২০২৩ সনে মহিলা আওয়ামী লীগের বিজ্ঞান  ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এবং দ্বাদশ জাতীয় সংসদ  সরাসরি  নির্বাচনেও  তিনি মনোনয়ন চেয়েছিলেন।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি