বগুড়ায় আইএফআইসি ব্যাংকের ২৯ লাখ টাকা লুট
বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক থেকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি হয়েছে। বুধবার (১২ জুন) রাতের কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ।
পুলিশ জানায়, বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসেব নিশ্চিত হওয়া গেছে। ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরি ছিলেন না।
এর আগেও গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।






আপনার মতামত লিখুন