বগুড়ায় বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪
উত্তরের জেলা বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে বনানীর লিচুতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার বনানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ এই ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০)। এছাড়া এক অজ্ঞাত নারী রয়েছেন।
তিনি আরও বলেন, পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত ৮ জন হাসপাতালটির বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন।






আপনার মতামত লিখুন