আনার খুনের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আসামিরা
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় বাংলাদেশ ও ভারত দুই দেশের গোয়েন্দারা মিলেও মরদেহ উদ্ধারে ব্যার্থ হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, এমপিকে খুনের বর্ণনা একেক সময় একেক রকম দিচ্ছেন রিমান্ডে থাকা আসামিরা।
তাদের ধারনা, মরদেহ উদ্ধার যাতে না হয়, সে জন্য বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে আসামিরা।তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হত্যার সঙ্গে বিভিন্নভাবে জড়িত আরও অন্তত চারজনের নাম পেয়েছে দু’দেশের পুলিশ। তারা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছেন। তাদের মধ্যে আছেন আখতারুজ্জামান ও সিয়াম। আছেন ফয়সাল আলী সাজী ও মো. মুস্তাফিজুর রহমান ফকির নামে আরও দুজন। তারা খুলনার ফুলতলার বাসিন্দা। এলাকায় শিমুল ভূঁইয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই দুজন এখন পর্যন্ত দেশেই রয়েছেন।
এদিকে, খুনের ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্যের দল কলকাতায় রয়েছেন।
সেদেশের পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন তারা। আসামি জিহাদ হাওলাদাকে ব্যাপক জিঞ্জাসাবাদ ও কয়েক দফা নিউটাউনের সেই বাড়িতে পরিদর্শন করেছে গোয়েন্দারা।






আপনার মতামত লিখুন