৮৭ উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছেঃ ইসি সচিব
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছে জানিয়েছে নির্বাচন কমিশনের ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, ভোট আরও বাড়তে পারে, এখনও ৮৭ কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিদায়ী সচিব ও নবাগত সচিব শফিউল আজিমের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
এর আগে গতকাল (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের পর্যালোচনায় ৩৫ শতাংশের কম-বেশি হতে পারে। বেশিও হতে পারে। নিশ্চিত করে বলত আরও ২৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।






আপনার মতামত লিখুন