উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে: সিইসি
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতীয় নির্বাচনের চেয়ে এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। ভোটে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে ইসির অবস্থান স্পষ্ট। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার (৭ই মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ইসি কেন্দ্রীয়ভাবে ভোটকেন্দ্র গুলো পর্যবেক্ষণ করবে। উৎসাহ-উদ্দীপনা থেকে ভোটের মাঠে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে কমিশনের।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (৮ই এপ্রিল) প্রথম ধাপে ১৪০টি উপজেলায় ভোট হবে।






আপনার মতামত লিখুন