টেকনো ড্রাগস ১০০ কোটি টাকা সংগ্রহ করবে, নিলাম শুরু আজ
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নিলাম শুরু হবে আজ।
জানা গেছে, আজ রোববার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে কোম্পানিটির নিলাম শুরু হবে। চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত।
সোমবার (০১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে চলতি বছরের গত ৭ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিওর অনুমতি দেয়।






আপনার মতামত লিখুন