প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেকনো ড্রাগস ১০০ কোটি টাকা সংগ্রহ করবে, নিলাম শুরু আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নিলাম শুরু হবে আজ।

জানা গেছে, আজ রোববার (২১ এপ্রিল) বিকাল ৪টা থেকে কোম্পানিটির নিলাম শুরু হবে। চলবে ২৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার (০১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে চলতি বছরের গত ৭ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিওর অনুমতি দেয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা