খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঈদে ছাত্রীদের মাতৃস্নেহে আগলে রাখলেন জবি ছাত্রী হল প্রভোস্ট 

মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
ঈদে ছাত্রীদের মাতৃস্নেহে আগলে রাখলেন জবি ছাত্রী হল প্রভোস্ট 
ঈদুল ফিতরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ছাত্রীদের সঙ্গে সময় কাটিয়েছেন। হল প্রভোস্টকে ঈদের দিন কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সুন্দর সময় কাটান ঈদের ছুটিতে হলে থাকা আবাসিক ছাত্রীরা।
জানা যায়, ইস্টার সানডে, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দীর্ঘ ১৭ দিনের ছুটি পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই ছুটিতে খোলা থাকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। এই ছুটিতে অনেকেই হলে অবস্থান করেছেন।
পরীক্ষা, পড়াশোনা, ঈদের ছুটিতে যাতায়াত অসুবিধা আর বিসিএস কিংবা চাকরির পরীক্ষার জন্য ছাত্রীরা অনেকেই হলে রয়ে গেছেন। এই ছুটিতে হলে প্রায় ২০-২৫ ছাত্রী ছিলেন।
ঈদের দিন হল প্রভোস্ট হলের মেয়েদের জন্য পোলাও, রোস্ট ও সেমাই রান্না করে নিয়ে এসেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রীদের সঙ্গে হলে সময় কাটিয়েছেন। তাদের সাথে গল্প আড্ডায় মেতে ছিলেন হল প্রভোস্ট। সাথে ছিলেন হাউজ টিউটর ড. নিপা দেবনাথ। সব মেয়েদের হল প্রভোস্ট তার রুমের সামনে ডাকেন, গেস্ট রুমে সবার সাথে বসেন এবং তাদের খাবার খাওয়ান। সব মিলিয়ে একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হলের আবাসিক ছাত্রীরা জানান, ঈদ উপলক্ষে শ্রদ্ধেয় প্রভোস্ট ম্যামসহ সবার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিলো। অশেষ কৃতজ্ঞতা মাননীয় উপাচার্য সাদেকা হালিম ম্যামকে, তাঁর আন্তরিক নির্দেশনার জন্য।
তারা আরও বলেন, আমাদের আরেকটি পরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। হলে এবারের ঈদের দিন আমাদের খুবই ভালো কেটেছে।
এ বিষয়ে হাউজ টিউটর ড. নিপা দেবনাথ বলেন, অনেকদিন পর অন্যরকম ভাবে ঈদ উদযাপন করলাম। আমাদের ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ম্যাডাম কে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে সবকিছু ম্যানেজ করার জন্য। সবশেষে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অভিভাবক মাননীয় উপাচার্য সাদেকা হালিম আপাকে। উঁনার অসাধারণ নির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য।
সার্বিক বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ঈদের দিন হলের ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তারা আমার সন্তান। তাদের সাথে সময় কাটাতে পেরে অনেক ভালো লেগেছে। অশেষ কৃতজ্ঞতা মাননীয় উপাচার্য সাদেকা হালিম আপাকে তাঁর আন্তরিক নির্দেশনার জন্য।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি