খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঈদে আওয়ামী লীগ নেতারা কে কোথায় থাকবেন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
ঈদে আওয়ামী লীগ নেতারা কে কোথায় থাকবেন!

ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই এবার নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। আবার ঢাকায়ও রয়েছেন অনেকে। নামাজ শেষে নির্বাচনী এলাকায় যাবেন কেউ কেউ। তারা নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। যারা নির্বাচনী এলাকায় ঈদ করবেন তারা যোগ দেবেন নানা সামাজিক অনুষ্ঠানে। তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। ঈদের দিন দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল ফিতর উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও ঈদ করবেন রাজধানীতেই। এছাড়া প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, ড. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) ফারুক খান ঢাকায় ঈদ করবেন। প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরে ঈদ করবেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। প্রেসিডিয়াম সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান নির্বাচনী এলাকা ফরিদপুরে ঈদ করবেন। আরেক প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীতে ঈদ করবেন। প্রেসিডিয়াম সদস্য এবং নারী ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি ঈদে ঢাকায় থাকবেন, পরে এলাকায় যাবেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। মাহবুবউল আলম হানিফ ঈদ করবেন নির্বাচনী এলাকা কুষ্টিয়ায়। আ ফ ম বাহাউদ্দিন নাছিম গ্রামের বাড়ি মাদারীপুর ও নির্বাচনী এলাকা ঢাকা দুই জায়গা মিলেই ঈদ করবেন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ঈদের প্রথম দিন ঢাকায়, দ্বিতীয় দিন নির্বাচনী এলাকা চাঁদপুরে থাকবেন। সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঢাকায় ঈদ করবেন। পরে এলাকায় যাবেন। সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বর্তমানে খুলনায় এলাকায় রয়েছেন। সেখানেই ঈদ করবেন। মির্জা আজম নিজ এলাকায় ঈদ করবেন। অ্যাডভোকেট আফজাল হোসেন ইতিমধ্যে নিজ এলাকা পটুয়াখালী অবস্থান করছেন, তবে তিনি ঈদ ঢাকায় করবেন। সাংগঠনিক শফিউল আলম চৌধুরী নাদেল নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এছাড়া দলের আরেক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীও ঈদের দিন নিজ এলাকা চাঁদপুরে থাকবেন।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ঈদ করবেন ঢাকায়। অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান ঈদে তার নিজ এলাকা দক্ষিণ চট্টগ্রামে অবস্থান করবেন। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এলাকায় থাকবেন। আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু ঢাকায় ঈদ করবেন। কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঢাকায় ঈদ করে রাতে এলাকায় যাবেন, পরদিন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম এখন এলাকায় অবস্থান করছেন। তিনি বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে শেখ হাসিনার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করছি। ঈদের আগের দিন ঢাকায় ফিরব। ঈদের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবো। ঈদের পরদিন আবার এলাকায় আসবো।

ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা ঈদ করবেন নিজ এলাকায় কক্সবাজারে। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ঢাকায় ঈদ করবেন। বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ঈদ করবেন ঢাকায়। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ঈদ করবেন কুমিল্লার নির্বাচনী এলাকায়। যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা ঈদ করবেন এলাকায়। মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম ঈদ করবেন তার ঢাকার বাসায়।

উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম ঈদ করবেন ঢাকায়। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, সানজিদা খানম, মোহাম্মদ সাঈদ খোকনসহ বেশিরভাগ নেতাই ঈদ করবেন ঢাকায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি