খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভাগ ভিত্তিক কমিটি দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ণ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভাগ ভিত্তিক কমিটি দিল ছাত্রলীগ

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ (বিবিএ), আইন বিভাগ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ও ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগে কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫এপ্রিল) রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার যৌথ স্বাক্ষরে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।

বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের (বিবিএ) ছাত্রলীগের সভাপতি জাওয়াদ রহমান ও রিয়াদুল আমিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ জনকে সহসভাপতি করা হয়। তারা হলেন, আবিদ শাহরিয়ার পুলক, অর্ণব বসাক, নাসিফ চৌধুরী রাদিদ, সাদমান জিসান, মোহতাসিম মোহাম্মদ তৌফিক, সাফির আবরার, আরমান হোসেন,  তৌফিকুজ্জামান মিয়া ও শাহেদ সিরাজ।

যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, রাকিব আহমদ রাফি, তাশদিদ ইসলাম রঙ্গন ও মারুফ ইসলাম জিদান। সাংগঠনিক সম্পাদক হলেন, শাহ্ মো. নাজমুস সামি, আরিফিন হাসিব,  তানভির হোসেন পাহেল ও মো. ইফতেখারুল ইসলাম ইফতি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ ছাত্রলীগের নিম্নোক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শ্রাবণ সরকার শাওনকে সভাপতি ও শিহাবুর রহমান শিহাবকে সাধারণ সম্পাদক করা হয়। এতে সহ-সভাপতি হলেন, এস এম নাজমুস সাকিব, সজীব চৌধুরী ও সানি কবির। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, মো. রিব রহমত, ইফতেখার জামান। সাংগঠনিক সম্পাদক হলেন, মিনহাজুল ইসলাম বাঁধন, নাসিমুল হক নাসিম ও মো. মুফতি হাসান।

আগামী ১ বছরের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ ছাত্রলীগের নিম্নোক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি শান্ত মিয়া ও চৈতন্য সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হলেন, রিদ্দাত আহমেদ, সৌরভ মজুমদার ও সাফোয়ান মাহমুদ। যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ইরফাত ও রিফাত উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুর রহমান গালিব ও মো. ওয়াহেদুন নবী।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত আইন বিভাগ ছাত্রলীগের নিম্নোক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি মো. সাইব সাখাওয়াত তুর্য ও সাধারণ সম্পাদক এস এম আসাদুল্লা মুগ্ধ। সহ-সভাপতি নিষাদ ভূঁইয়া, ফাহিম ফয়সাল, জারিফ মুসতাভী ও মনতাহা সীমান্ত। যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর পিয়াস, প্রতীক সেন ও মুনিম শাহরিয়ার মিশু। সাংগঠনিক সম্পাদক শেখ ওমর সাদী, মো. শিহাব হোসেন ফাহিম ও তীর্থ নাগ।

আগামী এক বছরের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তর্গত ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ ছাত্রলীগের নিম্নোক্ত কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মুনতাসিম ফারুক জাফরিকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির সহ-সভাপতি  বিমা সামাদ ও সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি