খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ছাত্রলীগ নেতাদের নিয়ে জাবিপ্রবি ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতাদের নিয়ে জাবিপ্রবি ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 

​গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে আগাছা নিধনের কীটনাশক প্রয়োগ ও ফুলগাছ রোপণ করা হয়।

 

​বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শাখাওয়াত হোসেন জিকুর ফেসবুক পোস্ট অনুযায়ী, এটি শাখা ছাত্রদলের উদ্যোগে নেওয়া একটি কর্মসূচি ছিল। এতে অতিথি হিসেবে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমির হামজা ও মোহাম্মদ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

 

​কর্মসূচির ছবিতে দেখা যায়, ছাত্রলীগের সমাজকর্ম বিভাগ কমিটির সদস্য মো. আসমাউল হাসান ও মো. মোবাশ্বির হাসান বৃক্ষরোপণ এবং কীটনাশক প্রয়োগে অংশ নিচ্ছেন।

 

​এ ধরনের কর্মকাণ্ডকে অনেকে ছাত্রদলে ‘নিষিদ্ধ’ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সুকৌশলে পুনর্বাসনের চেষ্টা হিসেবে দেখছেন।

 

​কর্মসূচিরটির আয়োজক ও শাখা ছাত্রদলের সদস্য শাখাওয়াত হোসেন জিকু বলেন, “তারা (আসমাউল ও মোবাশ্বির) ফ্রেশার থাকা অবস্থায় তাদের অজান্তেই ছাত্রলীগের কমিটিতে নাম দেওয়া হয়েছিল বলে দাবি করেন।”

 

​তিনি আরও জানান, তাদের মধ্যে আসমাউল ৬ জুলাই ২০২৪ এবং মোবাশ্বির ১৬ জুলাই ২০২৪ ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন বলে তাকে জানিয়েছেন। পদত্যাগের প্রমাণ হিসেবে তিনি ফেসবুক পোস্টের দুটি স্ক্রিনশট দেন। তবে আসমাউল হোসেনের ফেসবুক আইডি যাচাই করে তার পদত্যাগের দাবি করা ৬ জুলাই ২০২৪ তারিখে এ ধরনের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

 

​এ বিষয়ে তিনি আরো বলেন, এই দুজন শুরুতেই ছাত্রদলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু তখন তাদের কেন্দ্র তাদের দেয়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল যে ছাত্রলীগের কেউ পদত্যাগ করে থাকে তাহলে তাদের যেন হল এবং ডিপার্টমেন্ট কমিটিতে দেওয়া হয়। আর সেদিনের সেদিনের কর্মসূচি কেন্দ্রীয় কোন কর্মসূচি ছিল না। হল কমিটিতে পদ প্রত্যাশীদের সম্মিলি ভাবেই এ কর্মসূচি করা হয়েছে।

 

​শাখা ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই কর্মসূচির বিষয়ে আমি অবগত নই। তবে ছাত্রদলের কেন্দ্র থেকে পরিষ্কার নির্দেশনা আছে, কমিটিভুক্ত ছাত্রলীগের কাউকে যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ভিডিও থেকে

 

​তিনি যোগ করেন, “গত ৫ আগস্টের পর যারা নেতৃত্বে এসেছি আমাদের সিদ্ধান্ত ছিল এবং টিম লিডারদের নির্দেশনাও ছিল, ছাত্রলীগের কমিটিভুক্ত কাউকে যেন পদ না দেওয়া হয় এবং কমিটি ‘ক্লিন’ রাখা হয়। আপনি যে দুজনের কথা বললেন, তাদের মধ্যে আসমাউল নামের ব্যক্তিকে ‘স্বৈরাচারীর দোসর’ আখ্যায়িত করে এর আগে জাবিপ্রবির রংপুর বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হতে দেওয়া হয়নি বলেও শুনেছি।”

 

​প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও প্রচার নিষিদ্ধ করে আদেশ জারি করে। ওই আদেশে বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রতীক রাজনৈতিক কাজে ব্যবহারকে দণ্ডনীয় অপরাধ হিসেবেও উল্লেখ করা হয়।

/হেঅমা

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি