খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ব্যাপারে সমন্বয় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ব্যাপারে সমন্বয় সভা

আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি কার্যক্রম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন ও শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সমন্বয় সভার আয়োজন করে রবি।

বৃহস্পতিবার রবির অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ধসঢ়; আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি চয়ন ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, পৌর মেয়র, থানা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। রবির ভিসি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক অবস্থা অবহিত করে বলেন, বিগত বছরগুলোতে রবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতবছরের ন্যায় এবারো আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা।

রবি ভিসি, এমপি চয়ন ইসলামকে রবির একজন অকৃত্রিম সুহৃদ হিসেবে অভিহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সমন্বয় সভার প্রধান অতিথি রবির স্থায়ী ক্যাম্পাস না থাকার পরেও জিএসটির মত গুরুত্বপূর্ণ পরীক্ষা শাহজাদপুরে আয়োজন করায় রবির ভিসিেেক অভিনন্দন জানান। সেইসাথে তিনি শাহজাদপুরবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রবি সফলভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। এবার ৩য় বারের মতো রবি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি