কুকি-চীনের ফের আক্রমণ, রাতে ব্যাপক গোলাগুলি
বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজার, হাসপাতালের পেছনে ও পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই এই গোলাগুলি শুরু হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় কেএনএফ-এর সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, আজ রাত ৮টা থেকে গোলাগুলি চলছে। আমরা বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।






আপনার মতামত লিখুন