খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যশোর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আটক

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
যশোর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আটক
প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আলীকে (৫৭) আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে যশোর শহরের বেজপাড়া এলাকার শানতলা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
আজ বুধবার (২৭মার্চ) যশোর  র‌্যাব-৬ সিপিসি-৩  যশোর ক্যাম্পের  কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ইয়াছিন আলীকে যশোর শহরের বেজপাড়া এলাকার শানতলা মোড় থেকে আটক করে।আটককৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি, হত্যাচেষ্টা একটি ও মাদক আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তীতে আটক আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১৮ এপ্রিল, ২০২৩ তারিখ সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।আসামি ইয়াছিন আলী উক্ত হামলার পরিকল্পনাকারী এবং অস্ত্রসহ হামলাকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের উপর হামলা চালায়। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে মামলার ঘটনায় তিনটি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলার ৪৮ জন আসামির মধ্যে আসামি ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে সাত বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। আসামি ইয়াছিন আলী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিলো। র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রেফতার এড়ানোর জন্য আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজ এলাকা সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে থাকতো এবং দুইটি রিক্সা ক্রয় করে, সেই রিক্সা ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করতো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি