খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি শাহীন, সম্পাদক আলমগীর নূর

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি শাহীন, সম্পাদক আলমগীর নূর
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সভাপতি পদে মোহনা টিভির ব্যুরো চীফ আলী আহমদ শাহীন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের প্রভাতের ব্যুরো চীফ আলমগীর নূর নির্বাচিত।
শুক্রবার (৮ মার্চ) চট্টগ্রাম নগরীর ইসলামিয়া ভবনস্থ সিআরইউ কার্যালয়ে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
আলী আহমদ শাহীন বর্তমানে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমান সভাপতি সৈয়দ দিদার আশরাফী অন্য একটি সংগঠনের দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পদটি শূন্য হয়। পদটি শূন্য হওয়ায় আলী আহমদ শাহীনকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সিআরইউ’র প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর’র পরিচালনায় সভায় সিআরইউ’র কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সভাপতি শাহীন বলেন, সাংবাদিকদের বড় একটি অংশ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং দিনশেষে চিকিৎসার করানোর ব্যয়ভার বহন করার সামর্থ্যও থাকে না। এজন্য সংগঠনের বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মালিকরা সংঘবদ্ধ, কিন্তু সাংবাদিকরা সংঘবদ্ধ হতে পারে নাই। সুষ্ঠু সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করা আমাদের যেমন দায়িত্ব, তেমনিভাবে জীবনধারণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামতে হবে।

একইসঙ্গে স্ব স্ব ক্ষেত্রে মহান স্বাধীনতার স্বর্ণালি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা জোরদার করার মাধ্যমে দেশের উন্নয়ন সহযাত্রী হিসেবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান এবং তার উপর অর্পিত গুরুদায়িত্ব ন্যায্যভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবেন মর্মে অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি হারাধন চৌধুরী, মাসুদ ফেরদৌস কবির, আজিজুল হক, জাবেদ রকি, শিব্বির আহমদ ওসমান, আনিস খোকন, পারভিন আক্তার চৌধুরী, জান্নাতুন নঈম চৌধুরী রিকু, নুরুল ইসলাম রিপন, আতিকুর রহমান, আলহাজ্ব ইকবাল হোসেন, সাইফুর রহমান, হাজী আবদুর রহিম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি