আন্তর্জাতিক নারীদিবসে জয়তী সোসাইটির র্যালি ও আলোচনা সভা
নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (শনিবার) সকাল ১০ টায় জয়তী সোসাইটি, যশোরের আয়োজনে শহরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটির কার্যালয় প্রাঙ্গন থেকে ৮মার্চ আন্তর্জাতিক নারীদিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ৪০০ নারীর অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন সরকারী মাইকেল মধুসূদন কলেজ, যশোর এর অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, যশোর এর উপপরিচালক আনিছুর রহমান, এমএসটিপি স্কুল এন্ড কলেজ, যশোর এর সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর সহকারী শিক্ষক(আইসিটি) বুলবুল নাহার প্রমুখ। র্যালিটি জয়তী সোসাইটি থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে আবার জয়তী সোসাইটিতে এসে শেষ হয়। র্যালিটিতে অংশ গ্রহন করেন জয়তী সোসাইটির ৫৪টি সংগঠনের নেতা-সদস্য, জয়তী সোসাইটির কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া এদিন বিকালে আন্তর্জাতিক নারীদিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অলোচনা সভায় জয়তী ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই,যশোর এর পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁচতে শেখা, যশোর এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোঃ লিংঃ এর সিনিয়র এক্সিকিউটিভ সেলস মাইন উদ্দিন, এক্সিকিউটিভ সেলস আশফাত হোসাইন, জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ^াস, এডাব যশোর এর সহ-সভাপতি শাহাজান নান্নু, দাতা সদস্য দিলরুবা খানম। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে এসময় আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।






আপনার মতামত লিখুন