খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যশোরে ভুয়া ডিবির ৭ সদস্য গ্রেফতার

এ.এফ.এম.আব্দুল কাইয়ুম, যশোর প্রতিনিধি 
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ
যশোরে ভুয়া ডিবির ৭ সদস্য গ্রেফতার
যশোরে ডিবি পুলিশের পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে ভুয়া ডিবির সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাই করার ২ লাখ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় পুলিশ। আজ বৃহস্পতিবার (২১মার্চ) যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো  এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের শার্শা টেংরাইল মাঝেরপাড়া গ্রামের সেকেন্দার আলী ছেলে হাসান (২৪), যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হোসেন মোহাম্মদ গফফারের ছেলে ইসতিয়াক আহম্মেদ (২৪), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার গ্রামের আবুল কাশেমের ছেলে হারুন অর রশিদ (৩৩), যশোর সদর উপজেলার খড়কি বর্মন পাড়া এলাকার হানিফের ছেলে রাশেদ হাওলাদার (২৮), যশোর শার্শা নাভারণ রেল বাজার এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে সোহেল আহম্মেদ বাবু (৩২), একই উপজেলার গোগা গাজিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০) ও বেনাপোল পুটখালী রাজগঞ্জ এলাকার নুরুল আমিনের ছেলে হাফিজুর রহমান (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  গত শনিবার (১৬ মার্চ) রাতে যশোরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামিরা সবজি বিক্রেতা সোহাগ ও হাবিবুর রহমানকে অপহরণ করে। পরে তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে কেশবপুরের একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায় তারা। ওই দুই সবজি বিক্রেতা ঘটনার পরের দিন যশোর পুলিশের শরণাপন্ন হলে যশোর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদেরকে শনাক্ত করে। গ্রেফতাররা সবাই অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে তাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি অনুসন্ধান করে জানা যায়, ওই দুই ব্যবসায়ী গত শনিবার ঢাকা থেকে সবজি বিক্রি করে যশোর চাচড়ার তরিকুল ইসলাম শাহিনের ২য় তলা ভবনের সামনে নামেন। এরপর ডিবি পরিচয়ে তাদেরকে একটি প্রাইভেট কারে  উঠিয়ে নেয়া হয়। পরে তাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে তাদেরকে কেশবপুরের একটা ফাঁকা মাঠে ছেড়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদেরকে শনাক্ত করা হয়।
এরপর বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।এ ঘটনাই যশোর কোতয়ালি থানায় মামলা দিয়ে
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ##

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি