ডিএসইতে মূলধন কমেছে ১১ হাজার ৮৯৬ কোটি টাকা
গেল সপ্তাহের ডিএসইতে বাজার মূলধন ১১ হাজার ৮৯৬ কোটি টাকা কমেছে। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৫৪৪ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে (৩ মার্চ-৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধনও। তবে টাকার পরিমাণে বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৪ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকায়।






আপনার মতামত লিখুন