প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে মূলধন কমেছে ১১ হাজার ৮৯৬ কোটি টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৪

গেল সপ্তাহের ডিএসইতে বাজার মূলধন ১১ হাজার ৮৯৬ কোটি টাকা কমেছে। সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৫৪৪ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে (৩ মার্চ-৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে কমেছে বাজার মূলধনও। তবে টাকার পরিমাণে বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৪ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকায়।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৫ পয়েন্টে এবং ২ হাজার ৯৪ পয়েন্টে।
সপ্তাহটিতে ডিএসইতে ৪১১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯ টির , দর কমেছে ৩২০ টির এবং ২২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা