খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেষ হলো সিএসই-ওএফসি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
শেষ হলো সিএসই-ওএফসি প্রশিক্ষণ

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তিনদিন ব্যাপী আদারর্স ফাইন্যান্সিয়াল কর্পোরেশন (ওএফসি) রিপোর্টিংয়ের উপর হ্যান্ডস-ওয়ান প্রশিক্ষণের আয়োজন করেছে। গত রবিবার থেকে মঙ্গলবার (৩ মার্চ থেকে ৫ মার্চ) পর্যন্ত প্রতিদিন দুই সেশনে অনুষ্ঠিত প্রশিক্ষণটি আজ শেষ হয়েছে।

সিএসইর চট্টগ্রামস্থ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে সিএসই। ট্রেনিংসমূহে সিএসইর কতিপয় ট্রেক হোল্ডারদের প্রায় ১২০ জন কর্মকর্তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সিএসই নিয়মিত তাঁর ট্রেক এবং সংশ্লিষ্ট স্টেকদের জন্য রিপোর্ট প্রস্তুটির প্রশিক্ষণের আয়োজন করে আসছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ওএফসি সার্ভে ইউনিট, পরিসংখ্যান বিভাগের যুগ্ম পরিচালক তাসলিমা আক্তার, সহকারি পরিচালক মো. আব্দুস সালাম ও সহকারি পরিচালক সুলতানা রাজিয়া।

সিএসইর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং মো. গোলাম ফারুক, ট্রেক সার্ভিসেসের ব্যবস্থাপক আদনান আব্দুর রাকিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসইর ট্রেনিং ও এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

স্বাগত বক্তব্যে চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান বলেন, পুঁজিবাজারের উন্নতির জন্য জড়িত সকল স্টেকহোল্ডারদের একসাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং খুব প্রয়োজন। বিশেষ করে ব্যবহারকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোর মধ্যকার সম্পর্ককে আরও কার্যকরী ও ফলপ্রসূ করতে এই ধরনের প্রশিক্ষন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এই অনুষ্ঠানসমূহে অংশগ্রহকারী প্রশিক্ষণার্থীরা ব্যাবহারিকভাবে রিপোর্টংয়ের খুঁটিনাটি বিষয়গুলি জানতে ও শিখতে পারবেন।

প্রশিক্ষনটির অন্যতম রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তাসলিমা আক্তার বলেন, যদিও দীর্ঘদিন আগে এই রিপোটিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গির ও বোধগম্যতার কারনে এখনও এর উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না । তাই বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং সিএসইর সমন্বিত উদ্যোগে এই আয়োজন আশা করি সকল অংশগ্রহণকারীর জন্য যথাযথ রিপোর্ট তৈরী ও প্রদানে সহজ করবে ও সেসব ঘাটতি পূরণে সহায়ক হবে।

সমাপনী বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, আমারা যারা পুঁজিবাজারে কাজ করি তাদেরকে সবসময়ই নিজেদেরকে নতুন নতুন পরিবর্তনের সাথে পরিবর্তিত ও উন্নত করে নিতে হয়। রেগুলেটরি ফ্রেম ওয়ার্ক কিংবা বিভিন্ন রিপোর্টং কিংবা আরও আনুষঙ্গিক বিষয়সমূহ নিয়ে সবসময়ই আমাদেরকে সম্পৃক্ত থাকতে হয়। তারপরও যখনই নতুন কোন পরিবর্তন, পরিবর্ধন কিংবা পরিমার্জন আসে তখনই সে বিষয়গুলোর সাথে নিজেদেরকে কার্যকর এবং দ্রুত প্রস্তুত করার ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএসই সব সময়ই কেপাসিটি বিল্ডিং বা যে কোনো নতুন ধরনের প্রোডাক্ট নিয়ে বিস্তারিত ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপ আয়োজন করার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে নতুন ধরনের রিপোর্টং বা তথ্য প্রদানের প্রয়োজনীয়তা যখনই আসে তখন সে ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সেগুলিকে আরও কার্যকরী ও ফলপ্রসূ করার ব্যাপারে আমরা উদ্যোগী হই।

এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যারা সম্পৃক্ত ছিলাম সবাই নিজ নিজ ক্ষেত্রে উপকৃত হব এবং যথাযথভাবে পরবর্তী রিপোর্টগুলি প্রস্তুত করব বলে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আর্থিক জরিপ কার্যক্রমে অন্তর্ভুক্তিকরনের লক্ষ্যে গত জুন ২০১৮ হতে অভিন্ন রিপোর্ট করার ফরমেট অনুযায়ী প্রস্তুতকৃত রেশনালাইজ ইনপুট টেমপ্লেটের (আরআইটি) মাধ্যমে ষাণ্মাসিক ভিত্তিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের দায় ও সম্পদের তথ্য বা উপাত্ত সমূহ, বাংলাদেশ ব্যাংককে প্রেরন করছে। যা গত মার্চ ২০২৩ থেকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সংক্রান্ত তথ্য বা উপাত্ত প্রদানের জন্যে যদিও সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কিন্তু বিভিন্ন ট্রেকহোল্ডার কোম্পানির অনুরোধের প্রেক্ষিতে, সিএসই এবং বাংলাদেশ ব্যাংকের ওএফসির সার্ভে ইউনিট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই হ্যান্ডস-ওয়ান ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি