দরবৃদ্ধির শীর্ষে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এদিন এইচ.আর. টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৩ দশমিক ৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩ দশমিক ০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৫৬ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১ দশমিক ৬৫ শতাংশ, আমান কটনের ১ দশমিক ৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।






আপনার মতামত লিখুন