দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বল পেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি, এবি ব্যাংক, কাসেম ইন্ডাস্ট্রিস, এসবিএসি ব্যাংক, অগ্নি সিস্টেমস, জেমিনি সি ফুড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি।






আপনার মতামত লিখুন