খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হিরু ও আমিনুলকে ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
হিরু ও আমিনুলকে ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ

পুঁজিবাজারে শেয়ারদর কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে জানুয়ারিতে ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ১০ কোটি ১৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা রয়েছেন। আরোপিত জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

বিএসইসির তথ্যানুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন তদন্ত করা হয়। এ সময়ে শেয়ারটির দর ৬৮ টাকা ২০ পয়সা থেকে প্রায় ৬৯ শতাংশ বেড়ে ১১৫ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। নাবিল ফিড মিলস লিমিটেড, নাবিল নাবা ফুডস লিমিটেড ও কোম্পানি দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এ সময়ে ওরিয়ন ফার্মার উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনের মাধ্যমে এর দর বাড়াতে ভূমিকা রেখেছেন। তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মো. আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ ও নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসইর পক্ষ থেকে ২০২১ সালের ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর সময়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন তদন্ত করা হয়। এ সময়ে শেয়ারটির দর ২৩ টাকা ৮০ পয়সা থেকে প্রায় ৬১ শতাংশ বেড়ে ৩৮ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী এবং সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনের মাধ্যমে এর দর বাড়াতে ভূমিকা রেখেছেন। এর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে হিরু ও তার সহযোগীদের জরিমানা করেছে বিএসইসি। এর মধ্যে মো. আবুল খায়ের হিরুকে ২ কোটি ৩০ লাখ, তার পিতা আবুল কালাম মাতবরকে ৪ কোটি ১৫ লাখ, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ১১ লাখ, তার বোন কনিকা আফরোজকে ১ লাখ, তার মা আলেয়া বেগমকে ১ লাখ, তার ভাই সাজিদ মাতবর ও মোহাম্মদ বশিরকে ১ লাখ করে ২ লাখ এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ লিমিটেডকে ১২ লাখ ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। সব মিলিয়ে হিরু ও তার সহযোগীদের ৬ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত বছরের ডিসেম্বরে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা এবং নভেম্বরে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩১ কোটি টাকা জরিমানা করেছিল বিএসইসি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি