খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও টাইগারদের পরাজয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও টাইগারদের পরাজয়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে তীরে গিয়ে তরী ডুবায় টাইগাররা।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ; কিন্তু শেষ ৪ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান । বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের। তার বিদায়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় স্বাগতিকরা।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

দলের হয়ে ৪৮ বলে ৮ চার আর একটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া ৩৬ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক চারিথ আসালঙ্কা।

শ্রীলংকার বিপক্ষে ১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকারও। তিনি ১১ বলে দুই চারে ১২ রান করে ফেরেন। দলীয় ৩০ রানে আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। তিনি উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেই সাজঘরে ফেরেন শান্ত।

৬৮ রানে প্রথমসারির ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। রিয়াদ ২৭ বলে ৪টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২২তম ম্যাচে সপ্তম ফিফটি হাঁকান। ফিফটি পূর্ণ করে নিজের ইনিংসটা লম্বা করতে চেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।

ফিফটির পর বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন রিয়াদ। তার আগে ৩১ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে করেন ৫৪ রান। তার বিদায়ে ১৩.২ ওভারে ১১৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

রিয়াদ আউট হওয়ার পর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ২৫ বলে ৬টি ছক্কায় মেইডেন ফিফটি পূর্ণ করেন জাকের আলি। তার ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ দল।

অবিশ্বাস্য সুন্দর ইনিংস খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি জাকের। জয়ের জন্য শেষ ৪ বলে প্রয়োজন ছিল ১০ রান। জাকের ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। তিনি ৩৪ বলে চারটি চার আর ৬টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন।

জাকের আলির বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে বাংলাদেশ। ৩ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলংকা।

আগামী পরশু বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি