খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর সুবিধা বহাল থাকছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ
অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর সুবিধা বহাল থাকছে

চলতি অর্থবছরই উত্তীর্ণ হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কর সুবিধা। তবে, কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডের (এএএমসিএমএফ) দাবির মুখে প্রতিষ্ঠানগুলোকে ফের একই সুবিধা দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠান এক যুগ ধরেই মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানগুলোর ওই সুবিধা উত্তীর্ণ হবে। তাই আগে থেকেই ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ কর সুবিধা নির্ধারণ করতে এনবিআরের আয়কর বিভাগকে অনুরোধ করে এএএমসিএমএফ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা বলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এ দেশে বিশ্বমানের উচ্চ প্রশিক্ষিত তহবিল ব্যবস্থাপক তৈরি করছে। এছাড়া বিনিয়োগ তহবিল ব্যবস্থাপক, গবেষণা বিশ্লেষক, মূল্যায়ন বিশেষজ্ঞের মতো দক্ষ কর্মী নিয়োগের সক্ষমতা তৈরি করে দেশের সামগ্রিক পুঁজিবাজার উন্নয়নের জন্য বড় অবদান রাখছে। গত এক দশকে অ্যাসেট ম্যানেজমেন্ট সেক্টরে উচ্চ-দক্ষ কর্মশক্তির ফান্ড ম্যানেজারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ইতিবাচকভাবে অবদান রাখছে। এসব বিবেচনায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় করহার ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত ১৫ শতাংশ নির্ধারণের করার সুপারিশ করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপনা শিল্প (মিউচুয়াল ফান্ড) প্রতিবেশী দেশ ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের তুলনায় এখনো ছোট। বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ড সেক্টরের আকার জিডিপির শূন্য দশমিক ৫ শতাংশেরও কম, যা ভারতে ১৬ শতাংশ, মালয়েশিয়ায় ২৫ দশমিক ২ শতাংশ, থাইল্যান্ডে ২৬ দশমিক ২ শতাংশ এবং বৈশ্বিক গড় ৮০ শতাংশের বেশি। কোভিড পরবর্তী অর্থনৈতিক মন্দা ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট এবং বিদেশি বিনিয়োগকারীদের বড় আকারে শেয়ার বিক্রির কারণে বাংলাদেশের পুঁজিবাজার উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন পুঁজিবাজারের দুরবস্থার কারণে বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ড সেক্টর অধিকতর চাপের মধ্যে রয়েছে।

আরও জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর এসআরও এর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১০ (দশ) বৎসরের জন্য ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। যার মেয়াদ ২০২৩-২০২৪ করবর্ষে উত্তীর্ণ হবে। কিন্তু এরই মধ্যে আগের মতো কর হার রাখতে সুপারিশ করেছে এএএমসিএমএফ। সংগঠনটি পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির নিমিত্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করতে অনুরোধ করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি