থামছেই না শেয়ারবাজারে সূচকের পতন!
সূচকের পতন দিয়ে আরেকটি নতুন মাস শুরু করলো পুঁজিবাজার। আজ সোমবার (০১ এপ্রিল) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কমেছে ৩১৫ কোম্পানির শেয়ারদর। কমেছে লেনদেন।
এদিকে গত এক মাসের ব্যবধানে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪৫৩ দশমিক ৮ পয়েন্ট কমেছে। লেনদেন কমেছে প্রায় ৫২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও, আজ ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৭ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টি কোম্পানির, বিপরীতে ৩১৫ কোম্পানির দর কমেছে। আর ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।






আপনার মতামত লিখুন