খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক

দুদেশের সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক

ছবি-সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক  ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এর আগে সকালে তার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় গুরত্বপূর্ণ এসব দেশের রাষ্ট্রদূত/হাইক‌মিশনা‌রদের সঙ্গে আলাদা বৈঠক করেন খ‌লিলুর রহমান।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব‌লেন, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুদেশের সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এসব বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার দেবে। এ মামলার রায়কে ঘিরেও এসব বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

 

৪ বছর পর চালু মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
৪ বছর পর চালু মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

ছবি-সংগৃহীত

চার বছর ধরে অযত্নে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশু পার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, হারিয়েছিল শিশুদের কলকাকলিও। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। 

নতুন সাজে সংস্কার শেষে আবারও শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কটি। এতে দীর্ঘদিন পর শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।

শীর্ষ সংবাদ:
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ৪ বছর পর চালু মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিয়ানমারে হাজারো রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পদক্ষেপ বাংলাদেশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল