ভারতে আবারও ছাত্র আন্দোলন, ভেঙে ফেলেছে ব্যারিকেড
ফের রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী
ছবি-সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে ফের রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী। টানা ১৭ দিন ধরে চলা আন্দোলন সোমবার (১০ আগস্ট) নতুন মাত্রা পায়। রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও কর্মসূচিতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। পরীক্ষার্থীদের অভিযোগ, একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের কারণে যোগ্য প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নিয়োগ পরীক্ষার প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার, অনিয়মের তদন্ত এবং বিতর্কিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে কর্মসূচি চললেও এখন পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বিরোধের স্থায়ী সমাধান হয়নি।






আপনার মতামত লিখুন