খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশিরা ওৎ পেতে আছে : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বাংলাদেশিরা ওৎ পেতে আছে : শুভেন্দু অধিকারী

ছবি-সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের অপর পাড়ে বাংলাদেশিরা ‘ওৎ পেতে বসে আছে’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ‘অসতর্ক’ হলেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলেও মনে করেন তিনি।

হিঙ্গলগঞ্জ সীমান্তের অপর পাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। গতকাল (রোববার) দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হোলিপ্যাডে নেমে সড়কপথে প্রথমে বিএসএফ ক্যাম্পে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন তিনি। এ সময় বিএসএফের স্পিডবোটে চেপে ইছামতি নদীতে ঘোরেন মুখ্যমন্ত্রী।

ইছামতি ঘুরে এসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দূরবীন দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করেছি—বাংলাদেশি সীমান্তে আপাতদৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না। তবে তারা ওত পেতে আছে; বিএসএফ-এর নজর এড়ানোর সুযোগ পেলেই তারা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করবে।”

স্পিডবোটে ইছামতি নদী ঘুরে এসে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও অভেদ্য করা হবে। বিএসএফ এবং পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লক্ষ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেব না; তাদের সবাইকে খুঁজে বের করা হবে। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে তাদের সঠিক সংখ্যাও রয়েছে।”

শুভেন্দু অধিকারী আরও জানান, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নতুন রাজ্য সম্মাননা চালু হচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম ‘সীমামিত্র সম্মান’। কারা এই সম্মান পাবেন, তা ঠিক করবে নির্বাচক কমিটি।

সূত্র : এনডিটিভি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি