খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছেঃ পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ণ
ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছেঃ পাকিস্তান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রস্তাব এবং কাশ্মিরের জনগণের মতে- এই সমস্যার সমাধান না হলে এই অঞ্চল স্থায়ী শান্তি দেখতে পাবে না। পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে কাশ্মির সমস্যা ।

রোববার (১১ মে) দিবাগত রাতে এক প্রেস কনফারেন্সে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব কথা জানান।

তিনি বলেন, “এই সংঘাত আবারও কাশ্মিরকে একটি উত্তেজনাপূর্ণ সীমানা হিসেবে তুলে ধরেছে এবং এর সমাধান প্রয়োজন। আমরা যে সমস্যাটি দেখছি তা হলো ভারত এই বাহ্যিক সমস্যাটিকে অভ্যন্তরীণ করে চলছে। এটি পাকিস্তান, ভারত এবং কাশ্মিরের জনগণের একটি বাহ্যিক সমস্যা।”

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ভারতের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে জনসংখ্যা এবং আইনি অবস্থা পরিবর্তন করে এটিকে অভ্যন্তরীণ সমস্যা করার চেষ্টা করছে।

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন পাহেলগামের পরে কী ঘটছে। মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, হাজার হাজার মানুষকে আটক করা হচ্ছে।”

ভারতের উদ্দেশে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “এটি একটি আন্তর্জাতিক সমস্যা, আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করুন, যা জনগণের জন্য কল্যাণকর।”

পাহেলগাম ট্র্যাজেডির পর গত ৭ মে ভোরে পাকিস্তান জুড়ে ‘অপারেশন সিন্দুর’ নামে ধারাবাহিক হামলা শুরু করে ভারত।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, ছয়টি এলাকায় ২৪টি আঘাতের খবর পাওয়া গেছে। হামলায় ৩৩ জন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও ৭৬ জন আহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দ্রুত এর প্রতিক্রিয়া জানায়। তারা ৫টি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ব্রিগেড সদর দপ্তর চেকপোস্ট ধ্বংস করে। ১০ মের প্রথম দিকে ভারত তিনটি বিমানঘাঁটিতে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিশোধ হিসেবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস‘ শুরু করে। একই দিন বিকেল সাড়ে ৪টায় মার্কিন মধ্যস্থতার পর যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র : দ্য ডন

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি