নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে জিয়াউর রহমান ১নং সহ-সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ১নং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন “দে-ছুট” ভ্রমণ সংঘের শুভানুধ্যায়ী জিয়াউর রহমান।
সম্প্রতি প্রকাশিত দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন।
নতুন এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়ায় জিয়াউর রহমানের প্রতি অভিনন্দন জানিয়েছেন দে-ছুট” ভ্রমণ সংঘের চিফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকীমসহ তার সহকর্মী, শুভানুধ্যায়ী এবং “দে-ছুট” ভ্রমণ সংঘের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল হবে।
উল্লেখ্য, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।






আপনার মতামত লিখুন