কাঁচপুর সেতু এলাকায় উচ্ছেদ অভিযান
কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে বেলা ১১:৩০ থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা, কাঁচপুর, সোনারগাঁও এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধভাবে স্থাপিত ৩০০ দোকান উচ্ছেদ করা হয়।
আজকের এই অভিযান পরিচালনা করেন জনাব রাশেদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
অভিযান কালে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার উপস্থিত থেকে সহায়তা করেন।
জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।






আপনার মতামত লিখুন