ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরকে ভোট দিতে চান ৩৯.৫% ভোটার, মিল্টনকে কত?
ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন—এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সোচ্চার।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নির্বাচনি জরিপ: প্রধান চার রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আসন’ শীর্ষক জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।
জরিপের তথ্যে দেখা যায়, ঢাকা-১৫ আসনে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ৩৯ দশমিক ৫ শতাংশ ডা. শফিকুর রহমানকে ভোট দিতে আগ্রহী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে মত দিয়েছেন ৩০ শতাংশ ভোটার।
এ ছাড়া জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১২ দশমিক ১ শতাংশ কাকে ভোট দেবেন তা জানাতে অনিচ্ছুক। এখনও সিদ্ধান্তহীন রয়েছেন ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার এবং ৩ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তারা ভোট দিতে চান না।
সোচ্চার জানায়, দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত মোট ৫১৪ জন ভোটারের ওপর এই জরিপ পরিচালিত হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০৪ জন পুরুষ এবং ২১০ জন নারী ছিলেন।






আপনার মতামত লিখুন