আপিলের দ্বিতীয় দিনে শুনানি নিচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হয়।
এর আগে, গত ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি কার্যক্রম শুরু হয়, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করবে নির্বাচন কমিশন।






আপনার মতামত লিখুন