একই দিনে নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে হাইকোর্টে রিট
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এ আবেদন দাখিল করেন।
রিটে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এই রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হতে পারে।






আপনার মতামত লিখুন